Pages

Saturday, December 5, 2015

ইসলামী সমাজ–এর আদর্শ

মানুষের জীবনের সকল দিক ও বিভাগ গঠন ও পরিচালনায় চিন্তা, চেতনা ও বিশ্বাস পরিশুদ্ধ করণে সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম-এর নীতিমালাই একমাত্র আদর্শ।  আল্লাহ রাব্বুল আলামীন প্রদত্ত্ব আদ্বীন-একমাত্র জীবন বিধান-ইসলাম-ই ইসলামী সমাজ-এর আদর্শ। ইসলাম সংকীর্ণ অর্থে কোন ধর্ম নয়, বরং এটা মানুষের সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামীন প্রদত্ত্ব সকল মানুষের জন্য কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন বিধান। মানব জীবনের সকল প্রকার কলুষতা, স্বার্থপরতা, অনৈতিকতা, মিথ্যাচারিতা, বিশ্বাসঘাতকতা, জুলুম, শোষণ, অত্যাচার, নির্যাতন, বর্বরতা, সকল প্রকার অমানবিকতা দূর করে চিন্তা, চেতনা ও বাস্তব জীবনে আমূল পরিবর্তন সাধন করাই এর লক্ষ্য। ইসলাম– এ পরিবর্তন সাধন করে মানুষের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, রাজনৈতিক জীবনে ও অর্থনৈতিক জীবনে- এক কথায় মানব জীবনের সকল দিক ও বিভাগে। ইসলাম মূলতঃ মানব জীবনের সার্বিক কল্যাণ মূলক ব্যবস্থা। গোটা মানব জীবনের কল্যাণ সাধন করাই এর মূল লক্ষ্য। দুনিয়ায় মানুষের কল্যাণ এবং আখিরাতে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি লাভের একমাত্র সনদ ইসলাম-ই আল্লাহর মনোনীত জীবন বিধান। পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামীন ফরমান- “নিশ্চয়ই আল্লাহর মনোনীত একমাত্র জীবন বিধান ইসলাম” (সুরা আলে ইমরান:১৯)। ইসলাম শব্দের অর্থ হচ্ছে- আত্মসমর্পণ করা অর্থাৎ বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামীনের নিকট পরিপূর্ণ আত্মসমর্পণ করা। সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামীনের নিকট আত্মসমর্পণের মধ্যেই নিহীত আছে মানুষের কল্যাণ ও মুক্তি। Next Page

No comments:

Post a Comment